এলজিআরডি মন্ত্রণালয়ে দুর্নীতি উপড়ে ফেলা হবে: তাজুল ইসলাম

কুমিল্লা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৬

মতবিনিময় সভায় এলজিআরডি মন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনও প্রতিষ্ঠানে কেউ দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষে দুর্নীতি উপড়ে ফেলতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশলী হেদায়েতুল্লাহ, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট তানজিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমির হোসেন প্রমুখ।
এর আগে দুপুরে পোমগাঁওয়ে নিজ বাসভবনে এলজিআরডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (ডিপিএইচই) কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এএনএম এনায়েত উল্লাহ্, কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোখলেছুর রহমান, মুজিবুর রহমান, বিপুল চন্দ্র বণিক, কাজী মিজান, প্রকল্প পরিচালক আব্দুস সালাম মোল্লা, মঞ্জুরুল ইসলাম, আজহার আলীসহ অন্যান্য কর্মকর্তারা।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী