কোচিং সেন্টার থেকে ফেনসিডিল উদ্ধার, পরিচালকসহ আটক ৩

বরিশাল প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৩

ফেনসিডিলসহ আটক তিনজন বরিশাল নগরীর হাসপাতাল (নতুন বাজার) রোডের খান ভিলায় ফেইথ শিক্ষা পরিবার নামের কোচিং সেন্টার থেকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। কোচিং সেন্টারের পরিচালকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  

শুক্রবার রাতে অভিযানে আটককৃতরা হলেন পটুয়াখালী কলাপাড়ার টিএনও অফিস সড়কের মৃত তৈয়বুর রহমানের ছেলে কোচিং সেন্টারের পরিচালক ও মালিক শামীম আহাম্মেদ, বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বিরপাশা গ্রামের কাঞ্চন আলী তালুকদারের ছেলে বাবুল তালুকদার ও নগরীর রূপাতলী রেডিও সেন্টার সংলগ্ন খান সড়কের মৃত হায়দার আলী খানের ছেলে মতিয়ার রহমান।

শনিবার দুপুরে আটককৃতের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক আনিছুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের সহকারী কমিশনার নরেশ চন্দ্র কর্মকার ও পরিদর্শক কাজী মাহাবুবুর রহমান জানান, নগরীর নতুন বাজার এলাকার ইসরাইল তালুকদার পেট্রোল পাম্পের সামনে থেকে মতিয়ার রহমান খানকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ফেইথ কোচিং সেন্টারের মালিক ও পরিচালক শামিম ও বাবুলকে নতুন বাজার এলাকা থেকে আটক করা হয়। আটকের পর কোচিং সেন্টারের মধ্যে ফেনসিডিল থাকার কথা স্বীকার করেন পরিচালক শামিম। তার স্বীকারোক্তি অনুযায়ী ফেইথ কোচিং সেন্টারের কার্যালয়ের ভেতর থেকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে