ঠাকুরগাঁওয়ে মাথার খুলিসহ ৪ বস্তা মানুষের হাড় উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৭

ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি বাজার এলাকা থেকে তিনটি মাথার খুলিসহ চারবস্তা মানুষের হাড় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভুল্লি বাজারে ঢাকাগামী একটি বাসের কাউন্টার থেকে এগুলো উদ্ধার করা হয়। ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) আহমেদ এ তথ্য জানান।

পুলিশ জানায়, জব্দকৃত মাথার খুলি ও হাড় কবর থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল। ভুল্লি বাজার থেকে কান্তি পরিবহনে ঠাকুরগাঁও শহরের তেলীপাড়া এলাকার মুকুল হোসেন নামে এক ব্যক্তি আলুর বস্তা বলে ওই চারটি বস্তা বুকিং দিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল। যাত্রীবাহী ওই গাড়িটি রংপুর কাউন্টারে পৌঁছলে কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা কান্তি পরিবহনের আরেকটি বাসে বস্তাগুলো ফেরত পাঠায় কোচ কাউন্টার। ইতোমধ্যে সটকে পড়ে মুকুল।

ঠাকুরগাঁও ভুল্লি কাউন্টারে বস্তাগুলো নামিয়ে স্থানীয়রা খুলে দেখেন মানুষের মাথার খুলিসহ বিপুল পরিমাণ হাড়। পরে তারা পুলিশে খবর দিলে হাড়গুলো ঠাকুরগাঁও সদর থানায় আনা হয়।

এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) চিত্তরঞ্জন রায় জানান, এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী