বাগেরহাটে প্রতারণা ও ধর্ষণ মামলায় আ. লীগ নেতা গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৩

হামীম নূরী

বাগেরহাটে প্রতারণা ও ধর্ষণ মামলায় রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হামীম নূরীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও রামপাল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রামপাল উপজেলার শ্রীফলতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

হামীম নূরী রামপাল উপজেলার শ্রীফলতলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মাদ নূরী। তিনি ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। তার বিরুদ্ধে ফকিরহাট থানায় প্রতারণা ও রামপাল থানায় ধর্ষণের মামলা রয়েছে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমডি তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান,গোপালগঞ্জের এক ব্যক্তিকে চাকরি দেওয়ার কথা বলে মোটা অংকের অর্থ হাতিয়ে নেন হামীম নূরী।পরে চাকরি দিতে ব্যর্থ হলে ওই ব্যক্তি তার কাছে টাকা ফেরত চান। টাকা ফেরত না দেওয়ায় তার নামে ফকিরহাট থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।

পরবর্তীতে টাকা ফেরত দেওয়ার কথা বললে ওই চাকরি প্রার্থীর মা রামপালে আসেন। এসময় কৌশলে হামীম নূরী তাকে ধর্ষণ করেন। পরে ওই নারী রামপাল থানায় মামলা দায়ের করেন। হামীম নূরী বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন বলে ওসি জানান।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম