পিকআপ ভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে দম্পতি নিহত, সন্তানসহ আহত ৫

কুমিল্লা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৫

কুমিল্লায় দুর্ঘটনা কবলিত অটোরিকশা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বাইপাসের ইউটার্ন এলাকায় পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তাদের দুই সন্তানসহ পাঁচজন আহত হয়। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
চৌয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, চৌয়ারা থেকে কুমিল্লাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। দুর্ঘটনায় মাইক্রোবাস আরোহী সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের হিরাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী শিল্পী আক্তারসহ সাতজন আহত হন। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়ার পথে ওই দম্পতির মৃত্যু হয়। আহত অপর পাঁচজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে জাহাঙ্গীর আলমের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম