৩৫ হাজার রিকশাচালককে ছাতা দেবে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৪, ১৫:০৭আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৫:০৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার ৩৫ হাজার রিকশাচালককে বিনামূল্যে ছাতা ও খাবার স্যালাইন দেওয়ার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় গুলশান-২ নগর ভবনের সামনে ছাতা বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে এ কথা জানান ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, ‘ডিএনসিসি এলাকার ৩৫ হাজার রিকশাচালককে বিনামূল্যে একটি করে ছাতা, ১২ প্যাকেট খাবার স্যালাইন এবং হাফ লিটারের একটি পানির বোতল দেওয়া হবে।’

রিকশাচালকদের মাঝে ছাতা, পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন মেয়র আতিকুল ইসলাম

মেয়র বলেন, ‘তীব্র তাপপ্রবাহে রিকশাচালকদের খুব কষ্ট হয়। প্রচণ্ড রোদে তারা অসুস্থ হয়ে গেলে পুরো পরিবারের জন্য সমস্যা। রোদের কারণে তারা যদি রিকশা চালাতে না পারেন, তাহলে তাদের পরিবার চলতে পারবে না। দৈনিক আয়ের ওপর অনেক রিকশাচালকের পরিবার চলে। তাই তীব্র গরমে তাদের কষ্টের কথা চিন্তা করে এমন উদ্যোগ নিয়েছি।’

চিফ হিট অফিসার বুশরা আফরিনের পরামর্শে ছাতা ও পানি বিতরণ করা হচ্ছে বলেও জানান মেয়র মো. আতিকুল ইসলাম।

ছাতা বিতরণ কার্যক্রমটি দেখতে আসেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, আলজেরিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নায়েন, বাংলাদেশে নিযুক্ত পা‌কিস্তা‌নের হাইক‌মিশনার সৈয়দ আহমেদ মারুফ।

অনুষ্ঠানে আরও ছিলেন– ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর আমেনা বেগম প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি