জাল ভোট দিতে গিয়ে পেলেন ৬ মাসের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৪, ১৫:০২ আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৫:০৫

পটুয়াখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দি‌তে গি‌য়ে এক নারী (২৫) আটক হয়েছেন। প‌রে তা‌কে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

র‌বিবার (২৮ এপ্রিল) দুপুর ১টার দি‌কে সদর উপ‌জেলার ভু‌রিয়া ইউনিয়নের ১৬৪ নম্বর পশ্চিম ভায়লা সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয় ভোটকে‌ন্দ্রে এ ঘটনা ঘ‌টে। বিষয়‌টি নি‌শ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. এখলাসুর রহমান।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, বেলা সা‌ড়ে ১২টার দি‌কে ওই কে‌ন্দ্রে ছদ্মবেশে দ্বিতীয়বার ভোট দি‌তে আসেন ওই নারী। এ সময় প্রার্থীর এজেন্টদের সন্দেহ হলে তাকে হিজাব খুলতে বলা হয়। প‌রে তা‌কে চ্যালেঞ্জ করা হ‌লে তিনি দোষ স্বীকার ক‌রেন। পরে বাংলা‌দেশ নির্বাচন ক‌মিশন আইনের ১৮৬০-এর ১৭১ (চ) ধারা অনুযায়ী আসামির উপ‌স্থি‌তি‌তে তা‌কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হ‌য়ে‌ছে।

প্রিসাইডিং অফিসার মো. এখলাসুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত ওই নারী অন্যের ভোট দিতে এসে আটক হয়েছেন। তা‌কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ওই নারী জানান, তিনি একজন মেম্বার প্রার্থীর প‌ক্ষে ‌দ্বিতীয়বার ভোট দি‌তে এসেছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
জন্মদিনেই কারাগারে আশুতোষ, ৫ দিনের কারাদণ্ড সিজেপির দুই নেতার
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব