স্কুলের মাঠ খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে হবে: শিক্ষা উপমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৩

নবীন বরণ অনুষ্ঠান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘বিদ্যালয়ের মাঠে আর কোনও স্থাপনা নির্মাণ করা যাবে না। কোনও ধরনের বাণিজ্যিক স্থাপনাও নির্মাণ করা যাবে না। বিদ্যালয়ের মাঠ খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে হবে।’ সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মহানগরের চান্দনা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো শিক্ষাব্যবস্থা ধীরে ধীরে জাতীয়করণের আওতায় আনতে চান যাতে সাধারণ মানুষ বিনামূল্যে সরকারি সহযোগিতায় শিক্ষিত হতে পারে, দক্ষ হতে পারে, নিজের জীবন গড়তে পারে।’
চান্দনা স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল হালিম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নাসার উদ্দিন, অধ্যক্ষ আব্দুল বারী, অধ্যক্ষ এম এ বারী, গাজীপুর জেলা মধ্যামিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, চান্দনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হীরা সরকার প্রমুখ।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের