নাটোর বিএনপির সব ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা

নাটোর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৫

নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় নেতারা নাটোরের আট পৌরসভা ও সাত উপজেলার বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে এই ঘোষণা দেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তারেক রহমানের নির্দেশে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে।

এ সময় বলা হয়, আগামী দুই মাসের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিটি ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, ‘২০০৯-১০ সালে কমিটিগুলো গঠন করা হয়। মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা সম্পর্কিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে গত ৪ জুলাই জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠিত হয়। এরই ধারাবাহিকতায় সব পৌর ও উপজেলা কমিটি বিলুপ্ত হলো।’

জেলা কমিটির আহ্বায়ক আমিনুল হক জানান, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে নতুন কমিটি গঠনের কোনও বিকল্প নেই। আগামী দুই মাসের মধ্যে সব ইউনিট কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হবে। এছাড়া, আগামী ২৯ সেপ্টেম্বর রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিএনপির সমাবেশকে সফল করার প্রস্তুতি বিষয়েও আলোচনা হবে বলে জানান তিনি।

সভায় সব উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম ও সদস্য শহিদুল ইসলাম বাচ্চু উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম