পেঁয়াজ সংকট

শুক্রবার হিলি স্থলবন্দর চালু রাখতে ব্যবসায়ীদের আবেদন

হিলি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪০

হিলি স্থলবন্দর দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখতে হিলি কাস্টমসের কাছে আবেদন জানিয়েছে বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। বুধবার বিকালে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন স্বাক্ষরিত এক চিঠিতে এ আবেদন জানানো হয়।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের কাস্টমস ও বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন, পূজা উপলক্ষে ২ থেকে ১১ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন বন্দরে পণ্য আমদানি-রফতানি না করার সিন্ধান্তের কথা জানিয়েছেন ভারতীয় রফতানিকারকরা। এ সময় টানা ১০ দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে।
সম্প্রতি পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে ওঠায় দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে ও পূজার আগে ভারতে আটকে থাকা আমদানি করা পণ্যবাহী ট্রাক দেশে ঢুকতে আগামী শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনও বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম খোলা রাখতে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবসায়ীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন হিলি স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন। এ বিষয়ে হিলি কাস্টমস কর্তৃপক্ষ বৃহস্পতিবার তাদের সিদ্ধান্ত জানাবেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের