ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৭

বিদ্যুৎস্পৃষ্ট (প্রতীকী ছবি) বিদ্যুতের টান্সফরমার লাগাতে গিয়ে নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরে নূরে আলম (২৫) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে কেন্দুয়া পৌর শহরের দিগদাইর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নূরে আলম নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলীগাতী ইউনিয়নের আমআটি গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে।
জানা গেছে, দিগদাইর পূর্বপাড়া গ্রামে পল্লীবিদ্যুতের একটি খুঁটির ওপরে ট্রান্সফরমার লাগানোর কাজ করছিলেন তিনি। এ সময় বিদ্যুতায়িত হয়ে তার মরদেহ খুঁটির ওপরে ঝুঁলে থাকে। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। তিনি পল্লী বিদ্যুতের একজন ঠিকাদারের অধীনে কাজ করতেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিজ্ঞাপনে খোলামেলা, ফের বিতর্কে সিডনি
বিজ্ঞাপনে খোলামেলা, ফের বিতর্কে সিডনি
৯/১১ হামলার ২৫ বছর, জেরুজালেমে নিহতদের স্মরণ
৯/১১ হামলার ২৫ বছর, জেরুজালেমে নিহতদের স্মরণ
ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর