উখিয়ায় একই পরিবারে ৪ খুন: পরিকল্পিত হত্যাকাণ্ড?

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৭

রোকেন বড়ুয়ার বাড়ি কক্সবাজারের উখিয়ার প্রধান সড়ক থেকে সাত কিলোমিটার ভেতরে রত্নাপালং ইউনিয়নের পূর্ব রত্নাপালং গ্রামে কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার একতলা বাড়ি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এই বাড়ির ভেতরে চার কক্ষে রক্ষাক্ত চার লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। পুলিশ ধারণা করছে,পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। 

অনদিকে, স্থানীয়রাও ধারণা করছে, এ হত্যাকাণ্ড পরিকল্পিত না হলে ছোট শিশুদেরও নির্মমভাবে জবাই করে হত্যা করা হতো না।

ঘটনাস্থল পরিদর্শনে আসা জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, ‘আলমত দেখে মনে হয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কী কারণে, কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পরই নিশ্চিত করে বলা যাবে।’

এ ঘটনায় হত্যার শিকার হয়েছেন– কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার মা সুখী বড়ুয়া (৭০), রোকেনের স্ত্রী মিলা বড়ুয়া (২৬), তাদের ছেলে রবিন বড়ুয়া (২) এবং রোকেনের ভাই শিপু বড়ুয়ার মেয়ে সনি বড়ুয়া (৬)।

এই প্রথম এমন নির্মম হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে এ উপজেলায়। এছাড়া নিহতদের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে জেলাব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এলাকার লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় কাউকে আতঙ্কিত না হতে অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, ‘নির্মম হত্যাকাণ্ড। খুবই দুঃখজনক। হত্যাকারীদের আইনের আত্ততায় আনার নির্দেশ দিয়েছি আইনশৃঙ্খলা বাহিনীকে।’

সকালে সর্বপ্রথম ওই বাড়ির জানলা দিয়ে লাশ দেখেন প্রতিবেশী মিনু বড়ুয়া। তিনি জানান, ওই বাড়িতে ফ্রিজে কিছু মাছ ছিল তার। সেগুলো নিতে গিয়ে দরজা বন্ধ পেয়ে ধাক্কানোর পর কেউ সাড়া না দেওয়ায় তিনি ঘরের জানালার ফাঁক দিয়ে উঁকি দেন। তখন মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসেন।

রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী বলেন, ‘পরিবারটি খুব শান্তিপ্রিয় ছিল। সকালে বাড়ির দরজা দুটি বন্ধ থাকলেও ভেতর থেকে ছাদে ওঠার একটি সিঁড়ি ভাঙা ছিল। হয়তো খুনিরা হত্যাকাণ্ডের পর সেখান দিয়ে পালিয়ে যায়।’

নিহত সুখী বড়ুয়ার মেয়ে বেনু বড়ুয়া বলেন, ‘রাত ১০টায় ভাই রোকেনের স্ত্রী মিলা বড়ুয়ার সঙ্গে কথা হয়েছিল। এরপর সে আর ফোন ধরেনি। কখনও চিন্তা করিনি এইভাবে মা’সহ পরিবারের চারজনকে হারাতে হবে। ঘরে ১০ ভরির বেশি স্বর্ণ ও নগদ টাকা ছিল।’   

প্রতিবেশী রাসেল বড়ুয়া বলেন, ‘কাল রাতে (বুধবার) হঠাৎ বিদ্যুৎ ছিল না। হয়তো এই সুযোগে হত্যাকারীরা এ ঘটনা ঘটায়। তবে রোকেনের ভাইয়ের বাড়িতে কয়েকদিন ধরে এক অপরিচিত যুবকের আনাগোনা দেখা গেছে।’

আরও পড়ুন: উখিয়ায় প্রবাসীর বাড়িতে ঢুকে চারজনকে গলাকেটে হত্যা

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের