শেখ হাসিনা ১৬ কোটি মানুষের শ্বাস-প্রশ্বাস অনুভব করেন: নৌপরিবহন প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৯

খালিদ মাহমুদ চৌধুরী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ‘বাংলাদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দেশরত্ন শেখ হাসিনা দৃঢ় সংকল্পবদ্ধ। তিনি জাতিসংঘেও দৃঢ়ভাবে বাংলাদেশের সাফল্যের কথাগুলো বিশ্ববাসীকে জানিয়েছেন। এর মধ্য দিয়ে আমরা গর্বিত হয়েছি। এমন একজন প্রধানমন্ত্রী পেয়ে আমরা অহংকার বোধ করি, যিনি ১৬ কোটি মানুষের শ্বাস-প্রশ্বাস অনুভব করেন এবং সেভাবেই কার্য সম্পাদন করেন। এই কর্মধারা অব্যাহত থাকবে। দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বিনির্মাণ হবে।’

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে ৮১ লাখ টাকা ব্যয়ে বোচাগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কাম স্টোর ভবন নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক আবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেমন্ত কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, পৌর মেয়র আব্দুস সবুর প্রমুখ।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী