বাসের ভেতর থেকে শিশু হেলপারের মর‌দেহ উদ্ধার

কু‌ড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি
২৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:২০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৯

বাসের ভেতর থেকে শিশু হেলপারের মরদেহ উদ্ধার কু‌ড়িগ্রাম কেন্দ্রীয় বাস টা‌র্মিনালে পা‌র্কিং করা এক‌টি বা‌সের ভেতর থে‌কে ওই বা‌সের হেলপার শিপনের (১৪) লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। শ‌নিবার (২৮ সে‌প্টেম্বর) সকা‌লে কু‌ড়িগ্রাম সদর থানা পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে। কু‌ড়িগ্রাম সদর থানার পু‌লিশ প‌রিদর্শক (ও‌সি তদন্ত) রাজু সরকার এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

‌নিহত শিপন জেলার ভুরুঙ্গামারী উপ‌জেলার পাই‌কেরছড়া ইউনিয়‌নের গ‌ছিডাঙ্গা গ্রা‌মের মোজা‌ম্মেল হ‌কের ছে‌লে ব‌লে জানা গে‌ছে। বাস‌টি ভুরুঙ্গামারী উপ‌জেলার অ‌ধিবাসী নুরু না‌মে সা‌বেক এক পু‌লিশ সদস্যের ব‌লে জা‌নি‌য়ে‌ছে কেন্দ্রীয় বাস টা‌র্মিনা‌লের শ্র‌মিকরা।

শ্র‌মিকরা আরও জানান, শিপন কু‌ড়িগ্রাম-ভুরুঙ্গামারী রু‌টে শাহজালাল প‌রিবহন (জ ১১-০২৬৩) নামে এক‌টি বা‌সের হেলপার হি‌সে‌বে কাজ ক‌রে। শুক্রবার ভুরুঙ্গামারী থে‌কে ফি‌রে রা‌তে সে বা‌সের ভেত‌রেই ঘু‌মি‌য়ে‌ছিল। সকালে তা‌কে বা‌সের অন্যান্য স্টাফরা ডাকতে গি‌য়ে তার নিথর দেহ দেখ‌তে পায়। প‌রে পু‌লিশে খবর দি‌লে পু‌লিশ এ‌সে লাশ উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠায়।

কু‌ড়িগ্রাম সদর থানার পু‌লিশ প‌রিদর্শক (ও‌সি তদন্ত) রাজু সরকার জানান, ‘প্রাথ‌মিকভা‌বে লা‌শের শরী‌রে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়‌নি। গলায় তার নি‌জের ব্যবহৃত এক‌টি গামছা প্যাঁচা‌নো থাকলেও সেটা স্বাভা‌বিক অবস্থায়ই। ময়নাতদ‌ন্তের পর বোঝা যা‌বে ঠিক কী কার‌ণে শিপ‌নের মুত্যু হ‌য়ে‌ছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের