পিরোজপুরে ৩০৩ বোতল ফেনসিডিলসহ আটক প্রাথমিক শিক্ষক বরখাস্ত

পিরোজপুর প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৯, ২০:০০আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২০:৩৩

আটক শিক্ষক মশিউর রহমান শুভ ও তার সহযোগী সঞ্জয় কুমার বসু পিরোজপুর শহরতলীর ঝাটকাঠী এলাকা থেকে ৩০৩ বোতল ফেনসিডিলসহ আটক শিক্ষক মশিউর রহমান শুভকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) তাকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে। দুপুরের দিকে জেলা শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী মশিউর রহমান শুভকে বরখাস্তের আদেশ দেন।

পিরোজপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন জানান, মশিউর রহমান শুভ পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরিরত ছিলেন। রবিবার ফেনসিডিলসহ আটক হওয়ার পর তার বিরুদ্ধে মামলা হয়। সোমবার পিরোজপুর সদর থানা থেকে এ মামলার তথ্যাদি সংগ্রহ করে মঙ্গলবার সকালে তাকে বরখাস্তের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে চিঠি দেওয়া হয়।

প্রসঙ্গত, পিরোজপুর সদর থানা পুলিশ গত রবিবার রাতে মশিউর রহমান শুভর ঝাটকাঠী এলাকার বাসায় অভিযান চালিয়ে তার কক্ষের বক্স খাটের নিচে অভিনব কায়দায় রাখা ফেনসিডিল এবং বাসার আলমারি থেকে নগদ ৪ লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করে। পুলিশ এ সময় শুভ  ও তার সহযোগী পৌর এলাকার আলামকাঠী গ্রামের বাসিন্দা রণজিৎ কুমার বসুর ছেলে সঞ্জয় কুমার বসুকে আটক করে।

মশিউর রহমান শুভ পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল জানান, আটক শিক্ষক শুভ  ও তার সহযোগী সঞ্জয় কুমার বসুকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দুজনেরই রিমান্ডের আবেদন করা হয়েছে। বুধবার এ রিমান্ড শুনানি হবে।

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী