বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ভোলায় ই-এডুকেশন ও টেলিমেডিসিন সেবার উদ্বোধন প্রধানমন্ত্রীর

ভোলা প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৯, ১৬:৪৪আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৬:৫৩

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ভোলায় ই-এডুকেশন ও টেলিমেডিসিন সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে ভোলার চরফ্যাশন উপজেলায় মুজিব নগর নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে ই-এডুকেশন এবং টেলিমেডিসিন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২ অক্টোবর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দুই সেবার উদ্বোধন করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও শিক্ষাসেবা নিয়ে চরবাসীর সঙ্গে ১৫ মিনিট সরাসরি কথা বলেন। শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এসময় উপস্থিত ছিলেন।

পরে ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক ভোলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে ভোলায় আসার আমন্ত্রণ জানান। এসময় জেলা প্রশাসক জানান, জাতির জনক বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত মুজিব নগর ইউনিয়নে প্রায় ১৫ হাজার মানুষ টেলিমেডিসিন ও ই-এডুকেশন সেবার আওতায় সুযোগ সুবিধা ভোগ করবেন। এই টেলিমেডিসিন এবং ই-এডুকেশন সেবা চালুর মাধ্যমে সারাদেশের ৪০টি বিচ্ছিন্ন চরাঞ্চল দ্বীপে এ সেবা চালু হলো। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।

আরও পড়ুন- বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বেসরকারি চ্যানেলের সম্প্রচার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ