রংপুর-৩ উপনির্বাচনের সরঞ্জাম বিতরণ শুরু

রংপুর প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৯, ১৪:৩২আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১৪:৩৪

ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে নির্বাচনি সরঞ্জাম রংপুর-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (৫ অক্টোবর) । এ নির্বাচন উপলক্ষে ১৭৫টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টা থেকে পুলিশ পাহারায় নির্বাচনি সরঞ্জাম সরবরাহ করা শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচনি সরঞ্জামগুলো প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রংপুর পুলিশ হল ও পুলিশ লাইন থেকে নির্বাচনি মালামাল বুঝিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ, আনসারসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা নির্বাচনি সরঞ্জাম বুঝে নিয়ে ট্রাকে করে নিজ নিজ ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে রংপুর সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, সব ভোটকেন্দ্রে যাতে নির্বাচনি মালামাল পৌঁছে যায় সেজন্য প্রতিটি ট্রাকে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পর্যাপ্ত পুলিশ ও আনসার বাহিনীর সদস্য থাকছেন। এছাড়া পুলিশের পেট্রোলিং টিম থাকবে। রাতে প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে অবস্থান করবেন। তাদের নিরাপত্তার জন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচনি সরঞ্জাম রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নিরাপদে বাসায় ফিরে যেতে পারেন সে পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪১ হাজার ২২৪ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২০ হাজার ৮২৩ জন এবং নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৪০১ জন। নির্বাচনে জাতীয় পার্টি, বিএনপিসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের