ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগানসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৯, ১৪:৩৯আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৪:৫০

ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগানসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর ভূইয়া পাড়া এলাকা থেকে দেশীয় ছয়টি আগ্নেআস্ত্রসহ তিনটি কার্তুজ ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ই ঘটনায় কাজল মিয়া (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগানসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধানায়ক রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, ‘আজ মঙ্গলবার ভোররাত ৪টার দিকে ভাদুঘর ভূইয়া পাড়া সাকিনে মান্নান নামের একজনের বাড়ির পেছনে কাঁচা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন র‍্যাব সদস্যরা। এসময় অভিযান চলাকালে একটি ব্যাগ থেকে ছয়টি পাইপগান, তিন রাউন্ড কার্তুজ এবং পাইপগান তৈরির বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেফতারকৃত কাজল মিয়া এসব অস্ত্র তৈরি করে বিভিন্ন স্থানে অপরাধীদের কাছে বিক্রি করতেন।’

অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতার করা হবে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের