বরিশালে অতিরিক্ত মদপানে ৩ যুবকের মৃত্যুর অভিযোগ

বরিশাল প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৯, ২২:২৫আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২৩:১০

নিহতদের মধ্যে দুজন- সিদ্ধার্থ রায় ও বিকাশ কর্মকার বরিশালে বিজয়া দশমীর রাতে অতিরিক্ত মদপানে তিন যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।  কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন– নগরীর বাজার রোডের যুথি প্রকাশ রায়ের ছেলে সিদ্ধার্থ রায়, নগরীর দপ্তরখানার বাসিন্দা নরেন্দ্র কর্মকারের ছেলে বিকাশ কর্মকার এবং কাশীপুরের গনপাড়ার বাসিন্দা পরিমল চন্দ্র দাসের ছেলে রতন চন্দ্র দাস। সিদ্ধার্থ ও বিকাশ পরস্পরের বন্ধু বলে জানা গেছে।

মৃতদের মধ্যে সিদ্ধার্থের মৃত্যু সনদে অ্যালকোহলিক বিষক্রিয়ার কথা উল্লেখ রয়েছে। অন্য দুজনের মৃত্যু সনদে হৃদযন্ত্রের সমস্যার কথা বলা হয়েছে। সিদ্ধার্থের মৃত্যু সনদে মদপানের কথা উল্লেখ থাকায় পুলিশ তিনজনের লাশই ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু রতনের আগেভাগে সৎকার করা হয়। এ কারণে বাকি দুজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিস্টার্ড অনুযায়ী বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিটে সিদ্ধার্থকে ভর্তি করা হয়। দুপুর ১টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। বিকাশকে বুধবার রাত ১১টায় একই হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় তার মৃত্যু হয়। বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রতনকে হাসপাতালে ভর্তি করা হলে রাত ৭টা ৫০ মিনিটে সে মারা যায়।

মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র দে নারু জানান, বিজয়া দশমীর রাতে বিসর্জন শেষে তারা আনন্দ উৎসবের সময় মদপান করে থাকতে পারে। হাসপাতাল থেকে তাদের লাশ স্ব-স্ব পরিবারে নিয়ে যাওয়ার পর পুলিশ ময়নাতদন্তের জন্য ফের লাশগুলো মর্গে পাঠানোর অনুরোধ জানিয়েছে।

ওসি নুরুল ইসলাম জানান, ওই তিন যুবক একই সঙ্গে চলে। তারা বিজয়া দশমীর রাতে অ্যালকোহল জাতীয় কিছু পান করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী