মহেশপুরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ স্কুলছাত্রের বিরুদ্ধে

ঝিনাইদহ প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৯, ১৩:২৮আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৩:৩৭

ঝিনাইদহ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নবম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (১১ অক্টোরব) সকালে ওই ছাত্রীর বাবা মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রী বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। সেসময় পার্শ্ববর্তী কালুহাটি গ্রামের শরিফুল ইসলামের ছেলে নবম শ্রেণির ছাত্র রাশেদুল তাকে তুলে নিয়ে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। মেয়েটি বাড়ি এসে ঘটনাটি তার বাবা-মাকে জানায়। এরপর মেয়েটির বাবা বাদী হয়ে সকালে মহেশপুর থানায় রাশেদুল ইসলামকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনার পর রাশেদুল ইসলাম পালিয়ে যায়। মেয়েটির ডাক্তারি পরীক্ষা করার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম