ইলিশ সংরক্ষণ অভিযান: মানিকগঞ্জে আট জেলের এক বছর করে কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৯, ১১:০৩ আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১১:১৩

মানিকগঞ্জে আট জেলের এক বছর করে কারাদণ্ড মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ মাছ শিকারের দায়ে আট জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিবালয়ের আলোকদিয়া চর সংলগ্ন যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান হয়। শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে  এই কারাদণ্ডাদেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্ত জেলেরা হলেন-আইয়ুব শেখ, ফজলুল হক, নুরে আলম, হামিদ আলী, মিরাজুল হক, আলমগীর হোসেন, লোকমান হোসেন ও মো. হাবু শেখ। দণ্ডপ্রাপ্তরা শিবালয়, দৌলতপুর উপজেলা ও পাবনা জেলার বাসিন্দা। তাদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার পর কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানের সময় আটক প্রায় দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, ‘আটককৃত কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষার্থে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নদীতে মাছ ধরার জন্য কাউকে পাওয়া গেলে সরাসরি জেল দেওয়া হবে।’

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মৎস বিভাগের সহকারী মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাসহ ও শিবালয় থানা পুলিশের সদস্যরা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রিটিশ সাহেবদের চা কীভাবে আমাদের অভ্যাসে পরিণত হলো, আসলে কি ফ্রি দিয়েছিল?
ব্রিটিশ সাহেবদের চা কীভাবে আমাদের অভ্যাসে পরিণত হলো, আসলে কি ফ্রি দিয়েছিল?
মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে
মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ