রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণ হবে: সেনাপ্রধান

কক্সবাজার প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৯, ১৬:৪৬আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৭:২৮

উখিয়ার মেরিন ড্রাইভে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণ নয়, শুধুমাত্র সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ করবে সেনাবাহিনী। বেড়া নির্মাণের জন্য পরিকল্পনা চলছে। এ বেড়া নির্মাণের কাজ খুব শিগগির শুরু করবে সেনাবাহিনী। রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে কক্সবাজারের উখিয়ার মেরিন ড্রাইভের নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জে সংযোজিত অরলিকন রাডার কন্ট্রোল গানের পরীক্ষামূলক ফায়ারিং অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে একজন রোহিঙ্গা নারীকে সেনাবাহিনী সদস্য কর্তৃক ধর্ষণের সংবাদ গণমাধ্যমে প্রকাশের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ এসেছে। সে ব্যাপারে আমরা একজন ব্রিগেডিয়ারকে দিয়ে তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তে দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সকাল ১০টায় সেনাপ্রধান উখিয়ার ইনানীর নিদানিয়া হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আধুনিক প্রযুক্তি সংবলিত বিশ্বখ্যাত অরলিকন রাডার কন্ট্রোল গান বাংলাদেশ সেনাবাহিনীর সরঞ্জামাদির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় আকাশ প্রতিরক্ষার অংশ হিসেবে বিমান বিধ্বংসী অস্ত্র সংযোজনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা আরও একধাপ এগিয়েছে বলে সূত্র জানায়।

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের