নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল ব্যাহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৯, ১৭:১১আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৭:১৭

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল (ফাইল ফটো) পদ্মা নদীতে নাব্য সংকটের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। রবিবার (১৩ অক্টোবর) দুপুর থেকে রো রো ও ডাম্প ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি (অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন) কর্তৃপক্ষ। বর্তমানে এই রুটে ১৬টি ফেরির মধ্যে তিনটি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, নাব্য সংকটের কারণে ১৬টি ফেরির মধ্যে তিনটি ছোট ফেরি চলাচল করছে। চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় বাধ্য হয়ে রো রো ও ডাম্প ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে। তিনি জানান, বিআইডব্লিউটিএ চ্যানেলে ড্রেজিং করে। আরও পাঁচ দিন আগে ড্রেজিং কাজ শেষ করে চ্যানেল প্রস্তুত রাখার কথা। কিন্তু চ্যানেলে এখনও পর্যাপ্ত পানি নেই।
এদিকে বেশিরভাগ ফেরি বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে পাঁচ শতাধিক যানবাহন অপেক্ষায় আছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এসব যানবাহনের মধ্যে অল্প কিছু যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার ছাড়া সবই পণ্যবাহী ট্রাক।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের