গাজীপুরে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই

গাজীপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ০৭:০৭আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০৭:২৬

গাজীপুর গাজীপুরে চালককে খুন করে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার (১৩ অক্টোবর) ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইজিবাইক চালকের নাম জাফর হোসেন (৩৫)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের হাড়িনাল উত্তর পাড়া গ্রামের লেহাজ উদ্দিন মুন্সীর ছেলে।

এসআই সাব্বির হোসেন ও স্থানীয়রা জানান, যাত্রী বহনের জন্য শনিবার রাতে ব্যাটারিচালিত ইজিবাইক (অটোরিকশা) নিয়ে বাড়ি থেকে বের হন চালক জাফর হোসেন। এরপর তিনি নিখোঁজ হন। গভীর রাতেও বাড়ি ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। পরদিন ভোরে স্থানীয় চাপুলিয়া এলাকার একটি রাস্তার পাশে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, জাফরের ইজিবাইকটি পাওয়া যায়নি। তার পেটে ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান