আ.লীগ প্রার্থীর এজেন্ট নেই মেহেন্দিগঞ্জের কেন্দ্রগুলোতে

বরিশাল প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ১৫:৩৯আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৫:৫৬

মেহেন্দিগঞ্জের উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কোনও অনিয়ম বা সহিংসতার খবর পাওয়া না গেলেও কেন্দ্রে ভোটারের উপস্থিতি একেবারেই কম। বেলা ২টা পর্যন্ত বেশিরভাগ কেন্দ্র ভোটারশূন্য দেখা গেছে। এছাড়া উপজেলার ৯৯টি কেন্দ্রের বেশিরভাগ কক্ষেই আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থীর এজেন্টদের দেখা মেলেনি। তবে বাকি পাঁচ প্রার্থীর এজেন্ট কমবেশি উপস্থিত রয়েছেন।

এজেন্ট না থাকার বিষয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও বিদায়ী উপজেলা চেয়ারম্যান মুনসুর আহমেদ বলেন, ‘স্থানীয় এমপি পঙ্কজ দেবনাথ বিরোধিতা করায় নেতাকর্মীরা কেউ আমার পক্ষে এজেন্ট হননি। এমপি তার প্রার্থী মাহফুজ উল আলমের পক্ষে কাজ করায় নেতাকর্মীরাও ওই প্রার্থীর পক্ষে কাজ করছেন। গত রবিবার বরিশালে সাংবাদিক সম্মেলন করেও একই কথা বলেছি।’

এ বিষয়ে বরিশাল-৪ আসনের (মেহেন্দিগঞ্জ, হিজলা, কাজীরহাট) সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেছেন, ‘আওয়ামী লীগের প্রার্থী তো এলাকায়ই থাকেন না। এরপরও দলীয় প্রার্থীর পক্ষে নেতাকর্মীরা কাজ করেছেন।’

মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী), বিএনপি ও জাতীয় পার্টিসহ ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যানের দুটি পদে অন্য কোনও প্রার্থী না থাকায় আওয়ামী লীগ দলীয় দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই ওই পদে কোনও নির্বাচন হচ্ছে না।

এ উপজেলার ১৪টি ইউনিয়নের ৯৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৮ হাজার ৬১৬ জন।

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম