স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সিরাজগঞ্জে একজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৯, ১৬:০১আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৬:১০

আদালত ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে সিরাজগঞ্জে লাভলু বাবুর্চী (৪৮) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি নির্যাতিত শিশুকে ক্ষতিপূরণ বাবদ দণ্ডপ্রাপ্ত ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রির মাধ্যমে এক লাখ টাকা আদায় ও পরিশোধের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

সাজাপ্রাপ্ত লাভলু পৌর এলাকার রায়পুর মহল্লার বাসিন্দা। গত বছরের ১০ মে ফুল কুড়ানোর সময় প্রতিবেশী মেয়েটিকে ফুসলে বাড়িতে নিয়ে তাকে আটকে ধর্ষণ করে লাভলু। পরবর্তীতে মেয়েটি অন্তঃসত্ত্বা হলে তার মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হলে আসামির উপস্থিতিতে বিচারক এ রায় দেন। আদালতের এপিপি অ্যাড. আনোয়ার পারভেজ লিমন বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম