চমেকের ডাক্তার-নার্সদের নোবেল পুরস্কার দেওয়া উচিত: মেয়র নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ অক্টোবর ২০১৯, ১৬:৪৫আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৭:০৭

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সীমিত জনবল ও অবকাঠামোর কথা তুলে ধরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘হাসপাতালের অনুমোদিত শয্যা সংখ্যা ১ হাজার ৩০০টি। এই ১৩শ’ শয্যার হাসপাতালে প্রতিদিন ওয়ার্ড ও আউটডোর মিলে ছয়-সাত হাজার রোগীকে সেবা দিতে হয়। এটা কি স্বাভাবিক বিষয়? আমি মনে করি যেসব ডাক্তার-নার্স এ সেবা দিচ্ছেন তাদের নোবেল পুরস্কার দেওয়া উচিত।’

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হৃদরোগ বিভাগের ১৫ শয্যার সিসিইউ-২ উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

মেয়র সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘ধারণার ওপর নির্ভর করে সংবাদ পরিবেশন করলে মানুষের কাছে ভুল মেসেজ যায়। আপনি যদি শতভাগ নিশ্চিত হন কোনও একজন ডাক্তারের ভুল চিকিৎসার কারণে এটা হয়েছে, তাহলে ওই ব্যক্তিকে টার্গেট করতে হবে। ওই ডাক্তারের বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন। তার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করতে পারেন। ঢালাওভাবে সব ডাক্তারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা উচিত নয়। ধারণানির্ভর সংবাদ পরিবেশন করলে মানুষের কাছে ভুল মেসেজ যায়।’ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন

আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘বিত্তশালী ধনবান লোকজন বিদেশে গিয়ে চিকিৎসা করায়। কিন্তু বিদেশে গিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য আছে কতজনের? বেশিরভাগ মানুষের দেশের চিকিৎসকের ওপর নির্ভর করতে হয়। বড় খেলোয়াড়রা সব ম্যাচে ভালো খেলতে পারেন না। কারণ স্নায়ুচাপ। একজন ডাক্তার যদি রোগীর সেবা দিতে গিয়ে চাপ অনুভব করেন তখন চিকিৎসায় ভুল হওয়ার আশঙ্কা আরও বেড়ে যায়।’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মুজিবুল হক খান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী, হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. প্রবীর কুমার দাশ, ডা. বাসনা মুহুরী, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ডা. তৈয়ব সিকদার।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের