নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে দিতে শীতলক্ষ্যায় উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ২২:৪১আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২২:৪৭

গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। উচ্চ আদালতের নির্দেশে ঢাকার চারপাশের চার নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে দিতে এই অভিযান চালানো হচ্ছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর থেকে বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, নদীর তীর দখল করে গড়ে ওঠা সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হবে। নদীর তীরবর্তী জায়গা সংরক্ষণ করে বনায়ন ও সর্বসাধারণের বিনোদনের ব্যবস্থা করা হবে।

বিআইডব্লিউটিএ'র যুগ্ম-পরিচালক মাসুদ কামাল জানান, শীতলক্ষ্যা নদীর রূপগঞ্জের শেষ অংশে বেশ কিছু অবৈধ স্থাপনা নদীর তীর দখল করে গড়ে উঠেছে। এসব অবৈধ স্থাপনা একে একে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আগামী তিন দিন রূপগঞ্জ অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক মাসুদ কামাল, উপ-পরিচালক শহীদুল্লাহসহ অনেকে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি