বগুড়ায় পুলিশের অভিযানে যুবলীগের ১০ নেতাকর্মী আটক

বগুড়া প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৯, ০৫:২৭আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০৫:২৮

আটক

বগুড়া সদর থানা পুলিশ শনিবার রাতে শহরতলীর ফুলতলা এলাকায় একটি ফিলিং স্টেশনের পাশ থেকে যুবলীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে। তাদের পাশে সেবন করা তিন বোতল ফেনসিডিল পাওয়া গেছে। সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানিয়েছেন, আটক সকলে যুবলীগের নেতাকর্মী।

আটককৃতরা হলেন, বগুড়া শহরের কলোনী চক ফরিদ এলাকার মৃত শামীমের ছেলে আনোয়ার হোসেন (৩৩), একই এলাকার মৃত সোবহানের ছেলে মোক্তার হোসেন (৪৫), নিজাম উদ্দিনের ছেলে নূর আলম (৩৫), ইয়াছিনের ছেলে আশিক হোসেন (৪২), আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪২), এসএম জিয়াউলের ছেলে মুনিম (৩০), মৃত আজাদের ছেলে সাজু (৩০), ইসাহাকের ছেলে সামসাদ শেখ (৪২), আমির হোসেনের ছেলে ফিরোজ (৪২) এবং ফুলতলা এলাকার শুক্কুর আলীর ছেলে নান্টু (৩২)।

সদর থানার এএসআই আবু তাহের ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৯টার দিকে এরা ১০ জন শহরতলীর ছিলিমপুর এলাকায় বগুড়া ফিলিং স্টেশনের পাশে বসেছিলেন। তাদের পাশে সেবন করা তিন বোতল ফেনসিডিল ছিল। তারা সদুত্তর দিতে না পারায় তাদের আটক করে থানায় আনা হয়েছে।

তবে ওই এলাকার লোকজন জানান, এরা সকলে সেখানে বসে ফেনসিডিল সেবন করছিলেন। রাত ১০টায় এ খবর পাঠানো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন মামলা হয়নি। এদের ছাড়িয়ে নিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা থানায় তদবির করছিলেন।

সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, আটক যুবলীগের নেতাকর্মীদের কাছে কোন মাদক বা অস্ত্র পাওয়া যায়নি। ১০ জন একত্রিত  হওয়ায় তাদের আটক করে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু নষ্ট-পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা
সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু নষ্ট-পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা
ধর্ষণের অভিযোগে ভারতের ক্রিকেটার গ্রেফতার 
ধর্ষণের অভিযোগে ভারতের ক্রিকেটার গ্রেফতার 
নেপালে ৯ মাস আগে নিখোঁজ পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধার
নেপালে ৯ মাস আগে নিখোঁজ পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
সর্বাধিক পঠিত
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো