মিরপুর-১১ নম্বরে পুলিশের গাড়িতে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৬, ১৩:০০ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৩:৫২

রাজধানীর মিরপুর ১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের গাড়িটি রাখা ছিল। পুলিশি তৎপরতার মধ্যে কে বা কারা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গত কয়েক দিন ধরে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। এর ধারাবাহিকতায় শনিবার (৩১ অক্টোবর) মিরপুর ১০ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেন তারা। রবিবারও একই দাবিতে সড়কে অবস্থান নেন শ্রমিকেরা।

এদিকে সপ্তাহের প্রথম কর্মদিবসে মিরপুরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় মেট্রোরেলেও যাত্রীদের অতিরিক্ত ভিড় দেখা গেছে। সড়কপথে আগারগাঁও ও ফার্মগামী অনেক যাত্রী বিকল্প হিসেবে মেট্রোরেল ব্যবহার করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শ্রমিকদের অবরোধের প্রভাব পড়েছে ফার্মগেট, শাহবাগ, সায়েন্সল্যাব ও কারওয়ান বাজার এলাকাতেও। মিরপুর ১০ থেকে ১২ নম্বর পর্যন্ত সড়কে শ্রমিকেরা অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে গাবতলী থেকে মিরপুর ১০ হয়ে আগারগাঁও ও মহাখালীগামী যানবাহন চলাচল ব্যাহত হয়। একইভাবে গাবতলী থেকে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বর হয়ে কালশী, বিমানবন্দর ও প্রগতি সরণির দিকে চলাচলকারী যানবাহনও চলতে পারেনি।

/আইএ /এমএএল/
সম্পর্কিত
তিন স্টেশন স্থগিত করে চলছে মেট্রোরেল 
মিরপুর-১০ পুলিশের নিয়ন্ত্রণে, যানবাহন কি চলছে
শ্রমিকদের কারখানায় ফিরে যাওয়ার আহ্বান 
সর্বশেষ খবর
মনোনয়ন বাণিজ্যে জড়িত শীর্ষ ৩ দল, এক দশক কাউন্সিল হয়নি বিএনপির
টিআইবির প্রতিবেদন মনোনয়ন বাণিজ্যে জড়িত শীর্ষ ৩ দল, এক দশক কাউন্সিল হয়নি বিএনপির
সাজেক সড়কে পাল্টাপাল্টি অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
সাজেক সড়কে পাল্টাপাল্টি অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
সাফের আগে রোনানকে নিয়ে দুঃসংবাদ
সাফের আগে রোনানকে নিয়ে দুঃসংবাদ
বাসি রুটি খেলেই কি নিয়ন্ত্রণে থাকবে রক্তে শর্করা?
বাসি রুটি খেলেই কি নিয়ন্ত্রণে থাকবে রক্তে শর্করা?
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি