জুয়া খেলার সময় বেরোবির ২ সহকারী রেজিস্ট্রারসহ গ্রেফতার ১২

রংপুর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৯, ১৭:৫১আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১৯:২৬

দ্রুত আদালত চত্বর ত্যাগ করছে আসামিরা রংপুরের কাউনিয়ায় জুয়া খেলার সময় রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই সহকারী রেজিস্ট্রার, রংপুর খাদ্য বিভাগের পরিদর্শক ও কাউনিয়া মহিলা কলেজের শিক্ষকসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কাউনিয়া থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে আসামিদের আদালতে হাজির করে জামিনের আবেদন করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবাংশু কুমার তা মঞ্জুর করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– কাউনিয়া মহিলা কলেজের শিক্ষক হুমায়ুন কবীর তারা, বেরোবির দুই সহকারী রেজিস্ট্রার তরিকুল ইসলাম ও আবদুর রহিম, রংপুর খাদ্য বিভাগে কর্মরত খাদ্য পরিদর্শক এনামুল হক, কাউনিয়া নিজ পাড়া এলাকার আবদুল গফুর, আজিজুল ইসলাম, মমিনুল ইসলাম, নিরঞ্জন চন্দ্র, অমল চন্দ্র দেবনাথ, মোফাজ্জল হোসেন, আরিফুল ইসলাম ও আতাউর রহমান। গণমাধ্যমকর্মীরা তাদের ছবি ও ভিডিও’র জন্য আদালত চত্বরে অপেক্ষা করলে আসামিরা বিকাল পর্যন্ত আদালতের হাজতখানায় অবস্থান নেন। সন্ধ্যার দিকে  তারা দ্রুত আদালত চত্বর থেকে চলে যান।

পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে কাউনিয়ার নিজপাড়া এলাকায় মহিলা কলেজের শিক্ষক হুমায়ুন কবীর তারার একটি দোচালা ঘরে জুয়ার আসর চলার সময় অভিযান চালানো হয়।পুলিশ ঘটনাস্থলে গেলে আসামিরা পালানোর চেষ্টা করে। এ সময় ১২ জনকে গ্রেফতার ও জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।

এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, ‘গ্রেফতার ব্যক্তিরা টাকার বিনিময়ে সেখানে জুয়া খেলছিল। ঘটনাস্থল থেকে জুয়ার সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ১২ আসামিকে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চালান দেওয়া হয়।’

এদিকে, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলায় গ্রেফতার হওয়ার দায়ে বেরোবির ওই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ