মাটিরাঙ্গায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

খাগড়াছড়ি প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৯, ২১:৪৩আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২২:৩৯

আটক খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. আবু তাহের সর্দার প্রকাশ আবুল মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর)বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভুঁইয়া।

আটক ধর্ষক খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন বড়নাল ইউনিয়নের হাজীপাড়ার বাসিন্দা।

জানা গেছে, ওই কিশোরী মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির পাশে গোসল করতে যায়। আবুল মিয়া (৬৫) তাকে কৌশলে একটি টিউবওয়েলের গোড়ায় ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই কিশোরীর চিৎকারে স্থানীয় চন্দ্র বিকাশ ত্রিপুরা মাস্টারের স্ত্রী ঘটনাস্থলে আসলে ধর্ষক আবুল মিয়া পালিয়ে যায়।

ওসি মো. শামছুদ্দিন ভুঁইয়া জানান, ধর্ষণের শিকার কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান