বগুড়ায় বাস উল্টে ধানক্ষেতে, মা-মেয়েসহ নিহত ৩

বগুড়া প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৯, ১০:৫০আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১০:৫২

বগুড়ায় বাস উল্টে ধানক্ষেতে, মা-মেয়েসহ নিহত ৩ শিবগঞ্জের পাকুড়তলা এলাকার রংপুর-ঢাকা মহাসড়কে বাস উল্টে মা ও মেয়েসহ তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি আবদুল কাদের জিলানী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বহরা গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী শাবনুর খাতুন (২২), তার আড়াই বছরের মেয়ে মঞ্জিলা আকতার ও দিনাজপুরের কাহারোল উপজেলার আল-আমিনের তিন বছরের ছেলে মেহেদী হাসান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাহবার এন্টারপ্রাইজের একটি বাস বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা এলাকায় পৌঁছে। বৃষ্টির মধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশে ধানক্ষেতে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গৃহবধূ শাবনুর, তার মেয়ে মঞ্জিলা আকতার ও শিশু মেহেদী হাসান মারা যান। এ সময় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ও হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আহত ৪ থেকে ৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম