কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৯, ১৬:৩৬আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৬:৪৭

আদালত কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষক লীগের ওয়ার্ড সভাপতি মতিউর রহমানকে কুপিয়ে হত্যার মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মামলার অন্য পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। 

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম মামলার ১২ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, কটিয়াদী উপজেলার পাঁচলিপাড়া গ্রামের তৈয়বুর রহমানের ছেলে মোহাম্মদ ওরফে খোকন (৪৩)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- একই গ্রামের তৈয়বুর রহমান, সম্রাট, রোমান, আশ্রাব আলী, মজিবুর রহমান ও আরব আলী।

বাদীপক্ষের আইনজীবী ইমাম হোসেন জানান, ‘কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পাচলীপাড়া গ্রামে ২০১১ সালের ২৭ মার্চ সন্ধ্যায় পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে কৃষক লীগের ওয়ার্ড সভাপতি মতিউর রহমানকে কুপিয়ে আহত করে। পরে গুরুতর অবস্থায় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ  হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন নিহতের ছেলে মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আট বছর পর বাদী ও বিবাদীপক্ষের উপস্থিতিতে আজ সোমবার আদালত এ রায় দেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ