ওয়ারেন্টের চার বছর পর যুবদল নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৯, ২০:৫৪আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১৪:১৩

সিরাজুল ইসলাম সিরাজগঞ্জের বেলকুচি পৌর যুবদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে গ্রেফতারে আদালত পরোয়ানা জারি করেছিলেন ২০১৫ সালে। চার বছর পর অবশেষে তাকে গ্রেফতার করা হলো। রবিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

সিরাজুল ইসলাম বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আদালত থেকে বার বার ওয়ারেন্ট ইস্যু হলেও বেলকুচি থানা পুলিশ তা আমলে নেয়নি বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। তবে বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘২০১৫ সালের নাশকতার মামলার আসামি যুবদল নেতা সিরাজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও সে দীর্ঘদিন ধরেই পলাতক ছিল।’

বেলকুচি পৌরসভার কাউন্সিলর হাজী আব্দুস ছোবাহান মন্ডল জানান, ‘যুবদল নেতা সিরাজুল ইসলাম আমার গ্রামের বাসিন্দা। তার মামলার বিষয়টি আমরাও জানি। তিনি ঢাকায় গার্মেন্টেসে চাকরি করলেও প্রায় প্রতি মাসেই গ্রামের বাড়ি বেলকুচির সুবর্নসাড়ায় স্বজনদের সঙ্গে দেখা করতে আসেন। প্রতি মাসে বাড়ি এলেও গত চার বছরে পুলিশ কেন তাকে খুঁজে পায়নি বিষয়টি আমাদের বোধগম্য নয়।

একই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আল মামুন সিদ্দীকি বলেন, ‘নাশকতা মামলার আসামি হয়ে ঢাকায় থাকলেও প্রায়ই সে বেলকুচি আসতো।’

 

/আইএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি