গৃহবধূকে ধর্ষণ ও স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

বগুড়া প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৯, ২০:২৬আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২৩:৫৫

ধর্ষণ বগুড়ার সান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এসএম জাহিদুল বারীসহ (৫৫) চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সান্তাহার রথবাড়ির এক গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-২-এ মামলা করেন। ভারপ্রাপ্ত বিচারক একেএম ফজলুল হক শুনানি শেষে এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দিতে বগুড়া পিবিআইকে নির্দেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন এর সত্যতা নিশ্চিত করেছেন।

অন্য আসামিরা হলেন, সান্তাহার কলসা রথবাড়ির মৃত আহাদ আলীর ছেলে মো. মিল্টন (৪০), তার স্ত্রী কাজল বেগম ও ছেলে মো. আকাশ (১৮)।

বাদী এজাহারে উল্লেখ করেছেন, আসামি কাজল বেগম তার আত্মীয়। কাজল ও তার স্বামী মিল্টন রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় সান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম জাহিদুল বারী তাদের বাড়িতে অবাধ যাতায়াত করতেন। এই সুযোগে বাদীর ওপর জাহিদুলের চোখ পড়ে। এদিকে ভিকটিমের স্বামীর সঙ্গে জায়গা নিয়ে মিল্টন ও তার ছেলে আকাশের মনোমালিন্য হয়। তখন জাহিদুল বারী দলীয় প্রভাব খাটিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে ভিকটিমের স্বামীকে জেলে পাঠায়। তিনি জেলে থাকা অবস্থায় জাহিদুল ভিকটিমকে কুপ্রস্তাব দেয়। জেল থেকে বের হয়ে বিষয়টি জানতে পেরে ভিকটিমের স্বামী জাহিদুলকে সতর্ক করেন। এতে জাহিদুল ক্ষিপ্ত হয় এবং গত ১৮ অক্টোবর সকালে কেউ না থাকার সুযোগে বাড়িতে ঢুকে ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করে। বাদীর স্বামী বাড়িতে এসে জানতে পেরে প্রতিবাদ করলে আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে।

বাদীকে মামলায় সহযোগিতা করেছেন বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির সদস্য জেসমিন আকতার বীথি।

মামলা প্রসঙ্গে জানতে চাইলে সান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এস এম জাহিদুল বারী ও অন্য আসামিরা দাবি করেন, তাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম