সাবেক স্ত্রী ও শিশুকন্যাকে অ্যাসিড নিক্ষেপ মামলার আসামি গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৯, ২২:৪৫আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২৩:২১

গ্রেফতার শাহজাহান মোড়ল সাতক্ষীরার আশাশুনির চাপড়া গ্রামে সাবেক স্ত্রী ও শিশুকন্যাকে অ্যাসিড নিক্ষেপ মামলার প্রধান আসামি শাহজাহান মোড়লকে ঢাকার গেন্ডারিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে গ্রেফতারের পর দুপুরে তাকে নিয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার শাহজাহান মোড়লের বাড়ি নড়াইল জেলার পংকবিলা গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অ্যাসিড নিক্ষেপের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। 

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, চলতি মাসের ২১ তারিখ রাতে আশাশুনি উপজেলার চাপড়া গ্রামে সাবেক স্ত্রী ফাতেমা খাতুন ও শিশুকন্যা জাকিয়াকে অ্যাসিড নিক্ষেপে ঝলসে দেয় তালাকপ্রাপ্ত স্বামী শাহাজাহান মোড়ল। এতে গুরুতর দগ্ধ ফাতেমা ও জাকিয়াকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিআরপি হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ফাতেমার বাবা ইকারামুল কাদির আশাশুনি থানায় শাহাজাহান মোড়ল ও তার মা সুফিয়া খাতুনকে আসামি করে একটি মামলা করেন।

এর আগে গত ২২ অক্টোবর শাহাজাহানের সহযোগী ইসা করিমকে গ্রেফতার করে পুলিশ। এরপর আত্মগোপনে থাকা অ্যাসিড সন্ত্রাসী শাহাজাহান মোড়লকে গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালাতে থাকে। একপর্যায়ে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান পুলিশ সুপার।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ