৮০০ রোগীর চোখের চিকিৎসা দিলো নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন

নড়াইল প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৯, ২৩:২১আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০০:০১

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের অনুষ্ঠানে বক্তারা নড়াইলকে দৃষ্টিপ্রতিবন্ধী মুক্ত করতে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ৮শ’ রোগীর চোখের চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) শহরের মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ সেবা দেওয়া হয়। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।  

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন– মাশরাফি বিন মুর্তজার বাবা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম মুর্তজা স্বপন।

এ সময় চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. আরশিয়া মুন্নী ও ডা. অনীক রোগীদের চোখ পরীক্ষা করেন। এর মধ্য থেকে মারাত্মক ছানিপড়া ৬১ জন রোগীকে বাছাই করে বিনা খরচে অপারেশন, লেন্স, চশমাসহ চিকিৎসাসেবা দেবে খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতাল।

এ সময় আরও বক্তব্য রাখেন– ফাউন্ডেশনের সহ-সভাপতি নাহিদুর রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনীক, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত দত্ত, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মির্জা নজরুল ইসলাম এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ক্যাম্প কো-অর্ডিনেটর মো. মিজানুর রহমান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী