নারায়ণগঞ্জে রেলওয়ের ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৯, ১৭:৪৯আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৮:৪৭

অভিযানে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেট এলাকায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রেলওয়ে এ অভিযান শুরু করে। এদিকে, বিনা নোটিশে উচ্ছেদ এবং ক্ষয়ক্ষতির অভিযোগ তুলে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয় ব্যবসায়ীরা।

উচ্ছেদের সময় রেলক্রসিংয়ে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এতে সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ের ঢাকা বিভাগীয় কর্মকর্তারা জানান, অভিযানে অবৈধভাবে দখলে থাকা রেলওয়ের সাড়ে তিন একর জমি উদ্ধার করা হয়েছে। এছাড়া এই জমিতে অবৈধভাবে গড়ে ওঠা টিনসেড ঘর, আধপাকা মার্কেট, রেডিমেট জামাকাপড়ের দোকান ও বসতঘরসহ ছোট-বড় স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

কর্মকর্তারা আরও জানান, দেশে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও আধুনিকায়নে রেল মন্ত্রণালয় ঢাকা থেকে নারায়ণগঞ্জ, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ডাবল লাইন, হাইস্পিড ট্রেনসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছে। সে আলোকে রেলওয়ের সব জায়গা দখলমুক্ত করার প্রক্রিয়া চলছে।

রেলওয়ের জমি দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে বলে জানান রেল কর্মকর্তারা। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী