মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই পুলিশ সদস্য নিহত

নওগাঁ প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৯, ০৩:২৬আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৭:৩৪

নওগাঁ

নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন জেলা গোয়েন্দা শাখার এএসআই বাসির ও কনস্টেবল মুনির উদ্দিন। বাসিরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবং মুনিরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আগ্রাদ্বিগুণ বাজারের পাশে খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সামছুদ্দিন বলেন, ‘তারা দুজন মোটরসাইকেলে করে নওগাঁ থেকে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণে অভিযানে যাচ্ছিলেন। পথিমধ্যে আগ্রাদ্বিগুণ বাজারের খাদ্য গুদামের পাশের রাস্তায় মোড় নেওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। ঘটনাস্থলেই কনস্টেবল মুনির উদ্দিন মারা যান। গুরুতর আহত অবস্থায় এএসআই বাসিরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী