আ.লীগের দুই গ্রুপের কর্মসূচি, মুন্সীগঞ্জে ১৪৪ ধারা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৯, ১৪:১৫আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৪:২৪

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে ১৪৪ ধারা জারি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ইউনিয়ন কমিটি ঘোষণা নিয়ে উত্তেজনার কারণে এবং একই স্থানে একই সময়ে আওয়ামী লীগের দুই পক্ষ কর্মসূচি ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১ নভেম্বর) ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কামারখাড়া বাজার ও তার আশেপাশে এই ধারা জারির নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার।

জানা যায়, সম্প্রতি টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির বেপারীর গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আজ শুক্রবার সকালে জগলুল হালদার ভুতু গ্রুপ খামারখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন আহ্বান করে। একই সময়ে সেখানে ১ নং ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণার প্রতিবাদে পাল্টা মানববন্ধনের আয়োজন করেন কামারখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির বেপারী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মৎ হাসিনা আক্তার জানান, ‘কামারখাড়া ইউনিয়নের ওয়ার্ড কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই উত্তেজনা বিরাজ করছিল। আওয়ামী লীগের দুইটি পক্ষ একই স্থানে পাল্টা-পাল্টি কর্মসূচি দেওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সংঘর্ষের আশঙ্কায় সেখানে রাত ১০টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এছাড়া যে কোনও রাজনৈতিক সভা সমাবেশ স্থগিতের জন্য বলা হয়েছে।’

 

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী