এনায়েতপুর আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিকাণ্ড নিয়ে ধূম্রজাল

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৯, ২৩:২৮আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১২:০৯

এনায়েতপুর আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিকাণ্ড নিয়ে ধূম্রজাল

সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শনিবার (২ নভেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ মূল্যবান নথি ও আসবাবপত্র পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় অফিস তালাবদ্ধ থাকলেও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ঘটনাটি পূর্ব-পরিকল্পিত নাকি চুরি করতে এসে দুর্বৃত্তরা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনা জানার পর স্থানীয় সংষদ সদস্য আবদুল মমিন মণ্ডল দ্রুত সেখানে যান। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদস্যদের নির্দেশনা দেন তিনি।

এনায়েতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আজগর আলী জানান, অগ্নিকাণ্ডে জাতির জনক বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ প্রয়োজনীয় নথিপত্র পুড়ে গেছে। তবে কী কারণে সেখানে এই ঘটনা ঘটলো, এমনকি দলীয় সদস্যদের কেউ প্রতিহিংসা করে এই অশুভ কাণ্ড ঘটিয়েছে কিনা, নাকি চুরি করতে আসা দুর্বৃত্তরাই ঘটালো, তা আমরা ও পুলিশ কেউ নিশ্চিত হতে পারেনি।

বেলকুচি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল-আমিন হোসেন বলেন, ‘শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি, সেরকম হলে বিষয়টি আমরা বুঝতে পারতাম। ইচ্ছেকৃতভাবেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’

এনায়েতপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, অগ্নিকাণ্ডের আলামত সংগ্রহ করা হচ্ছে। যে কক্ষে আগুন লেগেছে, তার পাশের রুম থেকে দড়ি বেয়ে দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে সেখানে প্রবেশ করেছিল। দেওয়ালের হাতের ছাপও পাওয়া গেছে। হাতের ছাপ নিয়ে কাজ করা পুলিশের সিআইডিদের ডাকা হয়েছে। তারা বিষয়টি আরও খতিয়ে দেখবে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের