সিরাজগঞ্জে আ.লীগ নেতা বকুলকে গুলি করে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৯, ২৩:৩৩আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২৩:৪৬

বকুল হায়দার

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা বকুল হায়দার বকুলকে (৫২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বকুল সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের হজরত মুন্সীর ছেলে। তিনি বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে তিনি ওই ইউনিয়ন পরিষদের সদস্যও ছিলেন।

শনিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের কাছে দত্তবাড়ি গ্রামের সাইফুল হাজীর বাড়ির সামনে একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের সাইফুল হাজির বাড়িতে একটি সামাজিক দরবারে যোগ দিতে মোটরসাইকেলে রওনা হন বকুল। ওই বাড়িতে পৌঁছার আগে একটি সেতুর কাছে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে ও তার মাথার ডানপাশে গুলি করে। 

সদর থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শামিমুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, পূর্বশত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের ধারণা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম