গান গাইতে না পারায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী‌কে পেটা‌লেন শিক্ষক!

বান্দরবান প্রতি‌নি‌ধি
০৫ নভেম্বর ২০১৯, ১৮:২৭আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৮:২৮

বান্দরবান

গান গাই‌তে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে পেটানোর অভিযোগ উঠেছে আল ফারুক ইনস্টিটিউটের  সহকারী শিক্ষক জামাল উদ্দিনের বিরু‌দ্ধে।

মঙ্গলবার (৫ ন‌ভেম্বর) এই ঘটনা ঘ‌টে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. এমদাদ উল্লাহ বলেন, ‘আমি মারধরের আঘাতের চিহ্ন দেখেছি।’

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ওই শিক্ষার্থী জানায়, তৃতীয় ঘণ্টায় বাংলা শিক্ষক না আসায় ক্লাস‌টি খা‌লি ছিল। এসময় কোনও ক্লাস না থাকা স‌ত্ত্বেও শিক্ষক জামাল উদ্দিন এসেই আমা‌কে গান গাইতে ব‌লেন। আমি গান পা‌রি না জানানোয় তি‌নি ক্লাস থে‌কে বে‌রি‌য়ে অন্যরুম থে‌কে এক‌টি বেত এনে এলোপাথা‌রি পেটা‌তে থা‌কেন। এসময় বেত ছাড়াও হাত দি‌য়ে চু‌লের মু‌ঠি ধ‌রে  চড়-থাপ্পড় দেন।

বিদ্যাল‌য়ের একা‌ধিক শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, শিক্ষক জামাল উদ্দিনের মাথা একটু গরম। কোনও কারণ ছাড়াই এর আগেও অনেক শিক্ষার্থী‌কে এভা‌বে পি‌টি‌য়েছেন তিনি।

এ বিষ‌য়ে অভিযুক্ত শিক্ষক জামাল উদ্দিনের সঙ্গে যোগা‌যো‌গ করা সম্ভব হয়নি।

আল ফারুক ইনস্টি‌টিউটের অধ্যক্ষ মো. এমদাদ উল্লাহ ব‌লেন, ‘ক্লা‌সে গান গাইতে হ‌বে এটার কোনও নিয়ম নেই। শিক্ষার্থী‌কে মারধ‌রের আঘাতের চিহ্ন আ‌মি দে‌খে‌ছি। অভিভাবকরাও আমার কা‌ছে এসেছিলেন। আমি অবশ্যই এ বিষ‌য়ে গুরুত্ব সহকা‌রে ব্যবস্থা নেবো।’

এ বিষ‌য়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোমা রানী বড়ুয়া ব‌লেন, ‘আমি ক্লাস চলাকালীন সম‌য়ে বিদ্যাল‌য়ে গি‌য়ে এ বিষ‌য়ে খবর নি‌য়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম