আ.লীগকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৯, ১৯:১৩আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৯:৪৭

কুষ্টিয়ায় আওয়ামী লীগের সম্মেলনে মাহবুব উল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আওয়ামী লীগ কচুপাতার পানি নয় যে টলমল করে পড়ে যাবে। আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের গভীরে আছে। আওয়ামী লীগকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না। দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের জনগণ যতদিন আছে এই আওয়ামী লীগকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না।’

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভেড়ামারা কলেজ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘খালেদা জিয়াসহ বিএনপি নেতারা তাদের কৃতকর্মের জন্য জেল খাটছেন। ২১ আগস্টের গ্রেনেড হামলা, জ্বালাও পোড়াও রাজনীতি, দুর্নীতি ও অপরাজনীতির জন্য তারা এখন তাদের পাপের সাজা ভোগ করছেন। তারেক রহমানের হাওয়া ভবনে বসে চক্রান্ত করেছে। সে সময় কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টারসহ ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছিল।’

ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন দলটির  উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সদস্য মির্জা আজম, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের সদস্য পারভীন জামান কল্পনা, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানা।

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম