রাস্তা থেকে নেমে দোকানে ঢুকে পড়লো কাভার্ডভ্যান, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ নভেম্বর ২০১৯, ১৪:২৬আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৪:৩৫

রাস্তা থেকে নেমে দোকানে ঢুকে পড়লো কাভার্ডভ্যান সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় রাস্তা থেকে ছুটে এসে একটি কভার্ডভ্যান গড়িয়ে নেমে এসে একটি দোকানের ভেতর ঢুকে পড়ে। এই ঘটনায় নূর মোহাম্মদ সুমন (২৯) নামে এক পিকআপ ভ্যান চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আরও পাঁচজন আহত হন।

কুমিরা ফায়ার সার্ভিসের ফায়ার লিডার ছাদেক হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত পিকআপ ভ্যান চালক নূর মোহাম্মদ সুমনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার মগদা গ্রামে। তার বাবার নাম মোখলেসুর রহমান।

ফায়ার লিডার ছাদেক হাসান বাংলা ট্রিবিউনকে জানান, ‘পিকআপ ভ্যানটি ঢাকা মহাসড়কের পাশে রেখে নাস্তা করছিলেন চালক সুমন। এসময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নেমে এসে ওই দোকানে আঘাত হানে। এতে ওই দোকানে থাকা ছয় জন গুরুতর আহত হন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করি। পিকআপ ভ্যান চালকসহ ছয়জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে ডাক্তার সুমনকে মৃত ঘোষণা করেন।’

আহতরা হলেন- আনোয়ারা উপজেলার বৈরাগ গ্রামের নূর মোহাম্মদ ছেলে মো. হারুন, একই এলাকার লাল মোহাম্মদ ছেলে আব্দুল আজিজ (৩২), একই উপজেলার বটতলী এলাকার এজাহার মিয়ার ছেলে মো. ফারুক (৩০), একই উপজেলার ডুমুরিয়ার মো. ইব্রাহিম, চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের মো. মিন্টু মিয়ার ছেলে মো. কাউসার (২২)।

এসম্পর্কে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার সুমনের মৃত্যুর খবর নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে জানান, কভার্ডভ্যান চাপায় আহত ছয় জনকে দুপুর ১২টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন। অপর পাঁচ জনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম