রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন ইউএসএইডের উপ-প্রশাসক

কক্সবাজার প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৯, ২০:০২আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২০:১৮

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইউএসএইডের উপ-প্রশাসক বনি গ্লিক কক্সবাজারের রামুতে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) উপ-প্রশাসক বনি গ্লিকের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল। সে সময় তারা রোহিঙ্গাদের কারণে সৃষ্ট স্থানীয় জনগোষ্ঠীর স্যানিটেশন ও মানবপাচারসহ বিভিন্ন সমস্যার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বনি গ্লিক।

প্রতিনিধি দলটি প্রথমে বেসরকারি সংস্থা ইপশার কার্যালয়ে যায়। সেখানে মানবপাচারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে। মানবপাচার শিকার লোকজনের সঙ্গে আলাপ করেন তারা। এরপর প্রতিনিধি দলটি রামু উপজেলার রাজারকুল এলাকায় যায়। ওখানে রোহিঙ্গাদের সঙ্গে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে আলাপ করে তারা।

বনি গ্লিক সাংবাদিকদের বলেন, ‘আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ যে তারা মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে পালিয়ে আসা এক মিলিয়নের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে, স্বেচ্ছায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ প্রয়োগ অব্যাহত রাখা।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র মিয়ানমারের প্রতি অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির মাধ্যমে ব্যবস্থা নিয়েছে, যদিও সেটি যথেষ্ট নয়। পাশাপাশি স্বেচ্ছায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারকে ধারাবাহিক চাপ প্রয়োগ অব্যাহত রাখছে যুক্তরাষ্ট্র। এছাড়া নানাভাবে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের ক্ষতি কমিয়ে আনতেও আমরা কাজ করছি।’

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘এটি এমন একটি মানবিক ইস্যু যাতে মার্কিন প্রশাসনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মানুষও বাংলাদেশের পাশে রয়েছে। এছাড়া ভাষানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের প্রক্রিয়ার বিষয়গুলোও আমরা যথাযথ মূল্যায়ন করছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের