রাস উৎসব বন্ধ ঘোষণা

খুলনা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৯, ২০:১৯আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২০:২৬

রাস উৎসব বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাবে দুবলার চরের রাস উৎসব বন্ধ ঘোষণা করা হয়েছে।  তবে সেখানে মেলা সংশ্লিষ্ট ২০ জন অবস্থান করছেন। ধর্মীয় রীতি অনুযায়ী, ১১ নভেম্বর রাতে রাস পূজা ও মাঙ্গলিক অনুষ্ঠান সম্পাদন করার কথা রয়েছে। 

শনিবার (৯ নভেম্বর) দুপুরে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাস মেলা উৎসব জাতীয় কমিটির সাধারণ সম্পাদক সোমনাথ দে।

তিনি বলেন, ‘রাস উৎসব উপলক্ষে দুবলায় ভারতীয় দূতাবাসের প্রতিনিধি দলসহ ১০ সহস্রাধিক লোক আগেই সমাগত হয়েছিলেন। এই মেলা বন্ধ ঘোষণার পর তাদের ফিরিয়ে আনা হয়েছে। দুর্যোগপূর্ণ পরিবেশের কারণে রাস উৎসব বন্ধ করা হলেও যাবতীয় প্রস্তুতি সম্পন্ন ছিল।’

তিনি আরও বলেন, ‘সাধারণত দুবলার রাস উৎসবে ২ থেকে ৩ লাখ লোকের সমাগম হয়। এবার উৎসবে ৩ থেকে ৪ লাখ লোক সমাগমের সম্ভাবনা ছিল। কিন্তু পরিস্থিতির কারণে তা হলো না।’

এদিকে কোস্টগার্ডের এক প্রেস বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ কোস্টগার্ড ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে দুবলার চর থেকে স্ ট্যুরিস্টকে ফেরত পাঠানো হয়েছে এবং স্থানীয় জেলেদের কোস্টগার্ডের সিসিএমসিতে আশ্রয় দেওয়া হয়েছে। সাইক্লোন পরবর্তী উদ্ধার কাজ করার জন্য কোস্টগার্ডের জাহাজ প্রস্তুত রয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের