ভোলার লালমোহন-চরফ্যাশনে ঘূর্ণিঝড়ে বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত

ভোলা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৯, ২৩:১২আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২৩:৪০

ঘূর্ণিঝড় বুলবুল ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দ্বীপজেলা ভোলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায় ঝড়ো বাতাসে বেশ কিছু ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় অন্তত আটজন আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ও চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আহতদের মধ্যে প্রাথমিকভাবে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন– পশ্চিম চর উমেদ ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রশিদ মাল, তার ছেলে ইমরান ও তিশান।

ওই এলাকার ব্যবসায়ী আবুল কালাম জানান, রাত সাড়ে ৯টার দিকে ঘূর্ণিঝড়ের একটি বিকট শব্দ শুনতে পাই। মুহূর্তের মধ্যে ওই এলাকার রশিদ মালের ঘরসহ তিনটি ঘর বিধ্বস্ত হয়। এ সময় অনেক গাছপালাও উপড়ে পড়ে।

তিনি আরও জানান, একই সময়ে ওই এলাকা সংলগ্ন চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবদুল মোতালেব এবং তার ছেলে মামুন ও বিল্লালের ঘর বিধ্বস্ত হয়েছে। পাশের আরেকটি বাড়ির আবদুল মুনাফের বসতঘরটিও বিধ্বস্ত হয়ে যায়। এ সময় ওই এলাকার রাস্তার গাছপালাও উপড়ে পড়ে বলে।

অপরদিকে লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের চরপেয়ারীমোহন এলাকায় ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে কমপক্ষে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের পরিচয় জানা যায়নি।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি বলেন, ‘আমরা লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের রায়চাঁদ এলাকায় গাছ পড়ে একজন আহত হওয়ার খবর পেয়েছি। তবে বাকিদের খবর আমরা পাইনি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী