মোবাইল ফোন কানে নিয়ে রেললাইনে হাঁটার সময় পুলিশ কর্মকর্তা নিহত

নওগাঁ প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৯, ১৭:২৯আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৮:০৮

এসআই আখতারুজ্জামান নওগাঁয় মোবাইল ফোন কানে নিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় রাণীনগর থানার এসআই (উপ-পরিদর্শক) আখতারুজ্জামান (৪৮) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে রাণীনগর রেলওয়ে স্টেশনের উত্তরে তিনি ট্রেনের ধাক্কায় মারাত্মক আহত হন। বিকালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

আখতারুজ্জামান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি গত বছরের জানুয়ারি থেকে রাণীনগর থানায় কর্মরত রয়েছেন।

রাণীনগর থানার ওসি জহুরুল হক জানান, আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে থানার এসআই আখতারুজ্জামান ইউনিফর্ম পরা অবস্থায় স্টেশন এলাকায় কাজ শেষে রেললাইনের ওপর দিয়ে মোবাইল ফোন কানে ধরে হাঁটছিলেন। এ সময় খুলনাগামী রুপসা আন্তনগর ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পরে গুরতর আহত হন তিনি। আহত অবস্থায় আখতারুজ্জামানকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম